1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
April 2, 2026, 10:22 am
Title :
দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা ধর্মঘটের কারণে সিলেটের পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, দিনভর ভোগা’ন্তি কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা আগামী শিক্ষবর্ষে ৪র্থ শ্রেণী থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে-সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা-আগামী ৭ জুন থেকে শুরু কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

এমপি এম এ মালিকের সাথে মোল্লারগাঁও ইউনিয়নবাসীর ঈদ পুনর্মিলনী

  • Update Time : Tuesday, March 31, 2026
  • 9 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের সাথে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নবাসীর ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মার্চ বৃহস্পতিবার বেটুয়ার মুখ গ্রামের সৌদি আরব প্রবাসী শাহিন আহমদের বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক।
মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ খানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা হুমায়ুন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মাক্কু এবং কামালবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি গুলজার আহমদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি শাপরান আহমদ, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, প্রবীণ বিএনপি নেতা হাজী বশির মিয়া, মঈন উদ্দিন মেম্বার, মকব্বির আলী মেম্বার, নাসির উদ্দীন, সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা শাহিন আহমদ, বেটুয়ার মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবাদুর রহমান, ব্যবসায়ী শানুর মিয়া, ইলাছ মিয়া, উপজেলা বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সুমন আহমদ বিপ্লব, বিএনপি নেতা মানিক মিয়া, কাচা মিয়া, ছাত্রদল নেতা জিল্লুর রহমান, রাকিব আহমদ, রাশেদ আহমদ ও মুহাইমিন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদীন।
অনুষ্ঠান আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হাজী নুরুল ইসলাম নাসির, আমিরুল ইসলাম টিপু, কয়েছ আহমদ মুন্না এবং সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য এম শামীম আহমদ।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!