1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 10:29 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

জালালপুরে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন ও বইয়ের মোড়ক উন্মোচন

  • Update Time : Monday, December 15, 2025
  • 77 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ সুরমার জালালপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা ও আলোচনা সভা। ভোরের আলো সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে এবং জালালপুর এডভান্সমেন্ট কমিটি’র পৃষ্ঠপোষকতায় গত রোববার (১৪ ডিসেম্বর) আয়োজিত এ বইমেলার উদ্বোধন ও কবি এস এম ফাহিমের লেখা কাব্যগ্রন্থ ‘যন্ত্রণার সারাংশ’-এর মোড়ক উন্মোচন করা হয়।
এম রেদোয়ানুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামাল তৈয়ব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি বাছিত ইবনে হাবিব, সাংবাদিক শাহ সুহেল আহমদ, খালেদ মেহেদী, অ্যাডভোকেট এম বি এ শিপন, আখলাকুল আম্বিয়া বাতিন, ধীমান ব্রত পাল, মো. নজরুল ইসলাম, নেছারুল হক চৌধুরী বুস্তান।
বক্তারা বলেন, বইমেলার মাধ্যমে পাঠাভ্যাস বৃদ্ধি পায় এবং মুক্তিযুদ্ধের চেতনায় আলোকিত সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোরের আলো সমাজ কল্যাণ সংস্থার সদস্য নবীন আহমদ লয়েছ, ফরহাদ হোসাইন সোহান, লতিফ আহমদ, হোসাইন আহমদ কানন, দিহান, মুহিত, ইকবাল, কামিল, উমর, নাহিদ, হাসান, ইউছুফ, খালেদ, আল মারজান, সালমান শিকদার, মিহাদ, মাহিম ও রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তিন দিনব্যাপী এ বইমেলায় বিভিন্ন প্রকাশনার বই প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।-বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!