1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 1:34 pm
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

শারদীয় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ : পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন

  • Update Time : Sunday, September 21, 2025
  • 101 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা :::  মৌলভীবাজার পুলিশ সুপার (এসপি) এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম) বলেছেন, সমাজে বিভাজন তৈরি করে এমন শব্দ ব্যবহার বন্ধ করতে হবে। তিনি বলেন, আমরা কথায় কথায় বলি ‘মাইনোরিটি গ্রুপ’ বা ‘সংখ্যালঘু’। এসব শব্দ সমাজে বিভেদ তৈরি করে। এগুলো আমাদের অভিধান থেকে মুছে ফেলতে হবে। বাংলাদেশে সবার জন্য সমান অধিকার রয়েছে। তাহলে কেন কাউকে সংখ্যালঘু বলে আলাদা করা হবে?

Manual8 Ad Code

গত শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বড়লেখা উপজেলার ১৩২টি সার্বজনীন দূর্গাপূজা মণ্ডপ কমিটি, উপজেলা পূজা উদযাপন পরিষদ, পূজা উদযাপন ঐক্যফ্রন্ট, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের নিয়ে শরদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভাটি বড়লেখা থানা পুলিশ প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সম্প্রীতির প্রসঙ্গ টেনে পুলিশ সুপার আরও বলেন, একটি রাষ্ট্রে সব ধর্মের মানুষ থাকবে-এটাই স্বাভাবিক। আমাদের পাড়া-মহল্লায় হিন্দু-মুসলিমরা একসাথে বসবাস করে। বিপদে-আপদে একজন আরেকজনের পাশে দাঁড়ায়। কেউ কাউকে ঘৃণা করে না। এই সাম্প্রদায়িক সম্প্রীতি এখন বাংলাদেশের মডেল।

তিনি আরও বলেন, ১৫-২০ বছর আগে পূজা মণ্ডপে হামলা বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করার ঘটনা ছিল না। কিন্তু আমরা যত আধুনিক হচ্ছি, ততই হানাহানির মাত্রা বেড়ে যাচ্ছে।

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি বা ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরির আশঙ্কার কথা উল্লেখ করে পুলিশ সুপার বলেন, এখন এআই ব্যবহার করে পূজামণ্ডপে হামলা বা মূর্তি ভাঙচুরের ভুয়া ছবি ছড়ানো সম্ভব। এগুলো দেখে বিভ্রান্ত হবেন না। আগে যাচাই করে নেবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করবেন।

Manual3 Ad Code

পূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, আমাদের মা-বোনেরা যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য পুলিশ সর্বদা তৎপর থাকবে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। প্রতিটি থানার ওসিকে যুক্ত করে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে। এতে যেকোনো বার্তা সরাসরি পুলিশ সুপারের কাছে পৌঁছাবে।

Manual5 Ad Code

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু, জেলা জামায়াতে ইসলামির সূরা সদস্য মাওলানা আমিনুল ইসলাম, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, বড়লেখা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার হায়দারুল ইসলাম আকবরী, উপজেলা জামায়াতে ইসলামির নায়েবে আমীর ফয়সল আহমদ, বর্ণি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, এনসিপির জেলার যুগ্ম আহ্বায়ক তামিম আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিত কুমার পাল, পূজা উদযাপন ঐক্যফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক তাহের মিয়া প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি সার্বজনীন দূর্গাপূজামন্ডপ কমিটির সভাপতিবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন।

Manual6 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!