1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 1:36 pm
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

বিদ্যুতের তারে লেগে মারা গেলো লজ্জাবতী বানর

  • Update Time : Friday, September 19, 2025
  • 119 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুতের তারে আটকা পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি লজ্জাবতী বানরের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম ভাড়াউড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে লাউয়াছড়া বন থেকে বেরিয়ে আসা বানরটি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে এটি বিদ্যুতের তারে আটকা পড়ে ঝুলে যায়।

Manual6 Ad Code

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, “দুপুরে স্থানীয় লোকজন আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি বানরটি বৈদ্যুতিক তারে ঝুলছে। পরে পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষের সহায়তায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বানরটিকে উদ্ধার করা হয়।”

তিনি আরও জানান, প্রাণীটিকে শ্রীমঙ্গল উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এটিকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মরদেহ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বন বিভাগ মরদেহটি মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেছে।

Manual7 Ad Code

স্থানীয়দের দাবি, বনাঞ্চলের বন্যপ্রাণীরা প্রায়ই খাবারের সন্ধানে গ্রামে চলে আসে। তবে অসতর্ক বিদ্যুতের তার ও পরিবেশগত ঝুঁকির কারণে তাদের মৃত্যুর ঘটনা বেড়ে যাচ্ছে।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!