1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 10:01 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

সিলেটে তথ্য-প্রযুক্তির আরও প্রসার ঘটাতে হবে: বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

  • Update Time : Saturday, September 6, 2025
  • 113 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সিলেটে তথ্য-প্রযুক্তির আরও প্রসার ঘটাতে সবাইকে এগিয়ে আসতে হবে। এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট চালু করা হয়েছে। সকল শিক্ষার্থীদের ইন্টারনেটের ইতিবাচক দিকগুলো অবগত করতে হবে। ইন্টানেটের সুফলগুলো জনসাধারনের মাঝে ছড়িয়ে দিতে হবে।

Manual1 Ad Code

শনিবার (৬ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নবপ্রণীত আইন, পলিসি ও সংষ্কার নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

সাইবার নিরাপত্তা আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশে সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয়। এই আইনের মাধ্যমে ইন্টরনেটের অপব্যবহার, তথ্য চুরি, কোন সিস্টেমের ক্ষতি রোধ এবং তথ্য-প্রযুক্তির সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, এই প্রথম চালু হল নাগরিক সেবা কেন্দ্র যেখান থেকে কোন হয়রানি ছাড়াই মিলবে অনেক সুযোগ-সুবিধা। যেখানে সাধারণ মানুষ আইডি আবেদন থেকে শুরু করে ইউটিলিটি পর্যন্ত বিভিন্ন সরকারি সেবা সহজে পাবে। তথ্য- প্রযুক্তি সম্পর্কে আরও বেশি করে অবগত করার লক্ষ্যে তিনি আইসিটি কর্মকর্তাগণকে এই বিষয়ে প্রশিক্ষণ আয়োজনের ব্যবস্থা করতে বলেন যেন সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সিলেট বিভাগের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের চ্যালেঞ্জসমূহ, কার্য পরিচালনায় বিভিন্ন সমস্যা ও আগামীতে তাদের প্রত্যাশাগুলো কী তা সম্পর্কে অবগত হয়ে তিনি বলেন কার্য পরিচালনার ক্ষেত্রে কোন রকম সমস্যার সম্মুখীন হলে তা স্থানীয় প্রশাসনকে জানানোর অনুরোধ করেন।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!