1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 10:00 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

পিআর পদ্ধতিতে নির্বাচন, না হয় গণআন্দোলন: ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ

  • Update Time : Saturday, September 6, 2025
  • 108 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলেছেন, দেশ ও জাতির কল্যাণে জুলাই ঐক্য সমুন্নত রাখতে হবে এবং ফ্যাসিবাদ ঠেকাতে সংসদে নিম্নকক্ষ ও উচ্চকক্ষে পি আর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। না হয় দেশে গণ আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। স্বাধীনতা পরবর্তী দেশের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়নি। সংবিধানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে কথা উল্লেখ রয়েছে। পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বিগত ৫৪ বছরে কেউ গণভোট দিয়ে, কেহ সামরিক আইন জারি করে, কেহ শপথ ছাড়া নিজে নিজেই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। এটার নাম গণতন্ত্র নয়। বিশ্বের ৯১টি দেশে পি আর পদ্ধতি চালু রয়েছে। এই পদ্ধতিতে ভোটারের ভোটের মূল্যায়ন হয়। ভোট কেন্দ্র দখল না, কালো টাকার দৌরত্ব থাকেনা। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশে সহ রাজনৈতিক দলগুলের পক্ষ থেক জুলাই সনদসহ ঐক্যমত কমিশনে যে সুপারিশ দিয়েছে তার আইনি ভিত্তি দিতে হবে। সেই ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন হবে অন্যথায় গণ ভোট। এর বাহিরে কোন কিছুই মানা হবে না শুধু হবে আন্দোলন।

Manual3 Ad Code

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে নগরীর সুরমা টাওয়ারের মহানগর কার্যালয়ে আয়োজিত নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে ডা. রিয়াজ উপরোক্ত কথাগুলো বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর জয়েন্ট সেক্রেটারী প্রভাষক বোরহান উদ্দীন পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সহ সভাপতি হাফেজ মাওলানা অব্দুস শহীদ, হাজী মোহাম্মদ সিদ্দিকুর রহমান, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক জাবেদ আহমদ প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মকবুল হোসাইন, আইন বিষয়ক সস্পাদক এস.এম সামছুল আলম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, সহ-দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ সাদিরুল ইসলাম মোল্লা, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক মকসুদ আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাঈনুদ্দিন আহমদ, নির্বাহী সদস্য মোঃ আব্দুল জাহের প্রমুখ।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!