1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 6:23 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

গোয়াইনঘাটে নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ আটক

  • Update Time : Wednesday, September 3, 2025
  • 116 Time View

Manual3 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা ::: সিলেটের গোয়াইনঘাটে শিশু অপহরণকারী সন্দেহে হত্যা, চাঁদাবাজি, অস্র ও মাদকসহ প্রায় ২০টি মামলার আসামী, নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজকে র‍্যাব-পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে।

গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক সাড়ে তিনটায় গোয়াইনঘাট উপজেলার আলীরগ্রাম দিয়ে গ্রেফতার এড়াতে তার নিজের শিশু সন্তানদের নিয়ে গ্রামের ভিতর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো।

Manual8 Ad Code

গ্রামবাসী শিশু অপহরণকারী সন্দেহ করে মাইকে ঘোষণা দিয়ে তাকে আটক করে গণধোলাই দেন। পরে গোয়াইনঘাট থানা পুলিশ এসে তাদের হেফাজতে নিয়ে যায়। মধ্যখানে গোয়াইনঘাট থানা পুলিশ ও গ্রামবাসীর মধ্যে শীর্ষ সন্ত্রাসী রিয়াজকে নিয়ে ভুল বোঝা বুঝির সৃষ্টি হয়।

Manual3 Ad Code

শেষে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ঘটনা স্হলে উপস্থিত হয়ে গ্রামবাসীর কাছে ভুল বোঝাবুঝির বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন।

জানা যায়, নারায়নগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজের অবস্থান ট্রাকিং করে জাফলং মামার দোকান তার অবস্থান পাওয়া যায়। এর আগে জৈন্তাপুরের ৪নং বাংলা বাজার থেকে র‍্যাব তাকে আটক করতে গেলে এক র‍্যাব সদস্যদকে আহত করে পালিয়ে গোয়াইনঘাট আলীরগ্রামে জনতার হাতে আটক হয়।

Manual2 Ad Code

গোয়াইনঘাট থানা পুলিশ জানায়, হত্যা, খুনসহ প্রায় ২০টি মামলার আসামি নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ। তার বিরুদ্ধে নারায়ানগঞ্জে একাধিক মামলা রয়েছে। ২০২২ সালে র‍্যাব তাকে আটক করেছিল। সেসময় তার কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, ৫টি ধারালো দেশীয় অস্ত্র, একটি মোটর সাইকেল এবং ছয়শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা করা হয়েছিল।

গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম জানান, শুটার রিয়াজের বিরুদ্ধে নারায়ানগঞ্জে হত্যাসহ ২২টি মামলা রয়েছে। বিষয়টি নারায়ানগঞ্জ থানাপুলিশকে অবগত করা হয়েছে। তারা সিলেটে আসছে। সে বর্তমানে গোয়াইনঘাট থানা হেফাজতে রয়েছে।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!