1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 12:03 pm
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের দেহে মেলেনি আঘাতের চিহ্ন

  • Update Time : Saturday, August 23, 2025
  • 168 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

Manual6 Ad Code

২৫০ শয্যা বিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ মো. এহসানুল ইসলাম বলেন, শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ফরেনসিক বিভাগের রিপোর্টের পর চূড়ান্ত বলা যাবে।

তার দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করেছেন তার ভাই সাংবাদিক চিরঞ্জন সরকার। ফ্রিজিং গাড়িতে করে ঢাকার বাসভবনে আনা হচ্ছে তাকে। দুপুর সোয়া ১টার দিকে মুন্সীগঞ্জ থেকে শববাহী গাড়িটি রওনা হয়।

তার ভাই সাংবাদিক চিররঞ্জন সরকার জানান, ফ্রিজার অ্যাম্বুলেন্সটি তার মরদেহ নিয়ে প্রথমে যাবে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসভবনে। পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের শেষ শ্রদ্ধা শেষে নেওয়া হবে সবুজবাগের বরেদেশ্বরী কালী মন্দিরে। সেখানেই হবে শেষকৃত্যানুষ্ঠান।

Manual5 Ad Code

এর আগে মুন্সীগঞ্জের সাংবাদিকরা তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে আর ফিরেনি বিভুরঞ্জন সরকার। পরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরবলাকি সংলগ্ন মেঘনা নদী থেকে শুক্রবার (২২ আগস্ট) দুপুরে তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

Manual5 Ad Code

তিনি ৫ দশক ধরে সাংবাদিকতা করছিলেন। ৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকায় জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!