1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 6:10 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

কলম্বিয়ায় ভয়াবহ হামলায় নিহত ১৮, আহত অজস্র

  • Update Time : Friday, August 22, 2025
  • 109 Time View

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ::: কলম্বিয়ার ক্যালি ও মেদেলিনে পৃথক দুটি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু। নির্বাচনের আগে এই হামলা দেশটির নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২১ আগস্ট) হামলার ঘটনা ঘটে। নিচে দেখে নিন কোন কোন জায়গায় হামলা হয়েছে-

Manual8 Ad Code

ক্যালিতে গাড়ি বোমা হামলা
পশ্চিমাঞ্চলীয় শহর ক্যালিতে একটি ব্যস্ত সড়কে গাড়ি বোমা বিস্ফোরণে ছয়জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। হামলার লক্ষ্য ছিল মার্কো ফিদেল সুয়ারেজ সামরিক বিমানঘাঁটি।

হঠাৎ বিস্ফোরণের সময় ৬৫ বছর বয়সী প্রত্যক্ষদর্শী হেক্টর ফাবিও বোলানোস জানান, অনেক মানুষ আহত হয়েছে এবং আশেপাশের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যালির মেয়র আলেহান্দ্রো এদার জানিয়েছেন, শহরে ভারী ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Manual5 Ad Code

হামলাকারীদের তথ্য দিলে ১০ হাজার মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছে। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। আঞ্চলিক গভর্নর দিলিয়ান ফ্রান্সিসকা তোরো এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়েছেন।

Manual2 Ad Code

মেদেলিনে ড্রোন হামলা
উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মেদেলিনের বাইরে এক গ্রামে পুলিশ হেলিকপ্টারের ওপর ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হন। হেলিকপ্টারটি কোকা পাতার ক্ষেত ধ্বংসের মিশনে ছিল।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, এই হামলায় ফার্ক বিদ্রোহী গোষ্ঠী জড়িত থাকতে পারে।

প্রেক্ষাপট
চলতি বছরের জুনে বামপন্থী গেরিলা গোষ্ঠী সেন্ট্রাল জেনারেল স্টাফ (ইএমসি) ক্যালি ও আশপাশের এলাকায় একাধিক বোমা ও বন্দুক হামলার দায় স্বীকার করেছিল। ২০১৬ সালের শান্তি চুক্তি প্রত্যাখ্যান করা এই গোষ্ঠী ২০২৬ সালের নির্বাচনের আগে তাদের কার্যক্রম আরও জোরদার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!