1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 5, 2026, 3:52 pm
Title :
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত ৯৬ ঘণ্টায় ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম হারাল যুক্তরাষ্ট্র গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস জব্দ, আটক ২ বদলে যাচ্ছে কবি নজরুল অডিটরিয়ামের নাম, ফিরছে সাইফুর রহমানের নামে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার এর খাদ্যসামগ্রী বিতরণে-কয়েস লোদী সিলেটে স্থানীয় সরকারের ফাঁকা পদে চোখ বিএনপি নেতাদের, আলোচনায় যারা এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা নিবেদন সিলেটের নবনির্বাচিত বিএনপির ৫ এমপিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে…

সিলেটে ধানক্ষেতেও মিলছে ‘লুট হওয়া’ পাথর

  • Update Time : Monday, August 18, 2025
  • 188 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা :: সিলেটে পাথর লুট নিয়ে ব্যাপক সমালোচনার মুখে ব্যাপক অভিযান চালাচ্ছে প্রশাসন। অভিযানে প্রতিদিনই উদ্ধার হচ্ছে বিপুল পরিমান পাথর। বাসা-বাড়িরন আঙ্গিনা, মাটি চাপ দেওয়া অবস্থায় উদ্ধার করা হচ্ছে পাথর। এবার ধানক্ষেত থেকেও পাথর উদ্ধার হচ্ছে।

ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া পাথরগুলো সাদাপাথর থেকে লুট করা বলে জানাচ্ছে প্রশাসন। সোমবার সিলেট সদর উপজেলার ছালিয়া থেকে এ পাথর উদ্ধার করা হয়। এসময় প্রায় ৫ হাজার ১০০ ফুট পাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী।

Manual6 Ad Code

সেই সাথে সংশ্লিষ্ট একজনকে আটক করে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তবে তাৎক্ষনিক তার পরিচয় জানাতে পারেনি এয়ারপোর্ট থানাপুলিশ।

সোমবার (১৮ আগস্ট) বিকেল তিনটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

Manual8 Ad Code

অভিযানের নেতৃত্বে ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী খোশনুর রুবাইয়াৎ। অভিযানে পুলিশ র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

Manual6 Ad Code

জানা যায়, সিলেট সদর উপজেলার টিলাপাড়া, রঙ্গিটিলা, কান্দিপাড়া ও ছালিয়া গ্রামে পরিচালিত অভিযানে, ধানক্ষেত এবং কারো কারো বাড়ির উঠান, পথের ধারে ঘাস লতাপাতায় লুকানো অবস্থায় এসব পাথর রাখা হয়েছিল।

উদ্ধারকৃত পাথরগুলো সাদাপাথরের এবং সেগুলো যথাস্থানে প্রতিস্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াত।

Manual8 Ad Code

এয়ারপোর্ট থানার ডিউটি অফিসার আব্দুল বাসেত সরকার জানান, আটক ব্যক্তির বিস্তারিত নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। পাওয়ার সাথে সাথে তা জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!