1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 11:15 am
Title :
বহিষ্কারে ম্লান ঈদের আনন্দ: ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন সিলেট ছাত্রদল নেতা রাহেল রাজনীতিতে প্রতিহিংসা বনাম প্রতিযোগিতা: মহানগর যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস জাফলংয়ে প্রকাশ্যে গাঁজা সেবনে যুবকের ৩ মাসের কারাদণ্ড জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব

গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি

  • Update Time : Thursday, July 17, 2025
  • 450 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও রক্তক্ষয়ী পরিস্থিতি সৃষ্টির পর থেকে শুরু হয় কারফিউ যা এখনো চলছে। পুরো জেলায় এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৮টায় সরজমিনে দেখা গেছে, কারফিউ জারির পর থেকে গোপালগঞ্জের রাস্তাঘাট প্রায় জনমানবশূন্য।

গোপালগঞ্জের গণমাধ্যম কর্মী থেকে জানা যায়, ‘এখন পর্যন্ত শহরের সব দোকান-পাট বন্ধ। দু’একটা রিকশা চলছে। রাস্তায় সেভাবে কাউকে দেখা যাচ্ছে না। কারফিউ রাজি করার পর থেকেই এই অবস্থা গোপালগঞ্জে।’

Manual7 Ad Code

গণমাধ্যম কর্মী জানান, ‘বুধবার রাত ১২টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথেও এরকমই অবস্থা ছিল। সীমিত রিকশা, একটা-দুইটা খাবারের দোকান ছাড়া বাকি প্রায় সব বন্ধ ছিল।’

Manual7 Ad Code

গোপালগঞ্জ সদর সার্কেল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, গোপালগঞ্জের ‘পরিস্থিতি স্বাভাবিক, তবে থমথমে। কারফিউ বলবৎ আছে। গতকাল সন্ধ্যা থেকেই গোপালগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে। সেনাবাহিনীর অধীনে এটি পরিচালনা করছে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী।’

Manual3 Ad Code

পুলিশ আরও জানিয়েছে, ‘বুধবারের ঘটনায় গ্রেফতারও করা হয়েছে। কিন্তু গ্রেফতারের সংখ্যা কত, সে সম্পর্কে তিনি পরিষ্কার কোনো ধারণা দেননি। আজ সকাল থেকে এখন পর্যন্ত কোনও সংঘর্ষ বা মিছিলের খবরও পায়নি তারা।’খবর – বিবিসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!