1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
February 4, 2026, 4:30 am
Title :
এসএমপি কমিশনারের সাথে মহানগর জামায়াতের মতবিনিময় সিলেট-৬: অ্যাড. এমরান চৌধুরীর পক্ষে মাঠে জমিয়ত, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ সিলেট মাছিমপুর এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ সুন্নাহ অনুযায়ী শবেবরাতের ইবাদত নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে-খন্দকার মুক্তাদির ঘরে-বাইরে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-মাওলানা হাবিবুর রহমান বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিগঞ্জ বাজারে জনসভায়-তাহসিনা রুশদীর লুনার সিলেট নগরী ৮নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কুলাউড়ায় জামায়াত আমীরের আগমণ উপলক্ষে প্রচার মিছিল ‎‎ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব: ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ

জৈন্তাপুর সীমান্তে পুশইন: ১৪ রোহিঙ্গা আটক করেছে বিজিবি

  • Update Time : Friday, June 27, 2025
  • 221 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের জৈন্তাপুর উপজেলার ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ভারত যাওয়া ১৪ রোহিঙ্গাসহ ৩১ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

Manual5 Ad Code

শুক্রবার (২৭ জুন) ভোরে জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী গ্রাম দিয়ে ১৭ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করে বিএসএফ। এর আগে বৃহস্পতিবার রাতে জৈন্তাপুরের লালাখাল বাগছড়া এলাকা দিয়ে ১৪ জন রোহিঙ্গাকে পুশইন করে। তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে তাদেরকে বিজিবি সদস্যরা আটক করেছে।

Manual1 Ad Code

১৯ বিজিবি সূত্রে জানা যায়, ভারতের জালিয়াখলা বিএসএফ ক্যাম্প সংলগ্ন ১৩০১ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলার থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ২৬ জুন বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে পুশইনকৃত অবস্থায় ১৪ জন রোহিঙ্গা নাগরিককে পাওয়া যায়। বিজিবি তাদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক (এফডিএমএন) বলে নিশ্চিত করে ১৯ বিজিবি। আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী, ৬ জন ছেলে শিশু রয়েছে। তারা জানিয়েছে, গত ৫-৬ বছর পূর্বে টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে তারা পালিয়ে ভারতে গিয়েছিল।

অপরদিকে শুক্রবার ভোর সাড়ে ৬টায় উপজেলার কেন্দ্রী সীমান্তের ১২৮২ এর ৮ নম্বর সাব পিলার এলাকা দিয়ে আরও ১৭ বাংলাদেশি নাগরিককে পুশইন করে বিএসএফ। ৪৮ বিজিবির মিনাটিলা বিওপির টহল টিম তাদেরকে আটক করে। আটকদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। তাদের সকলের বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে নিশ্চিত করে ৪৮বিজিবি।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, শুক্রবার ৪৮ বিজিবির মিনাটিলা বিওপির টহলদল বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে থেকে ১৭ জন নাগরিককে আটক করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ১৭ জনকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা রয়েছে।

Manual3 Ad Code

১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার পিএসসি জানান, আটক ১৪ জন রোহিঙ্গাকে তাদের নাম, পরিচয় বিস্তারিত তথ্যাদি সংগ্রহ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা রয়েছে।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!