1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 4:28 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জাফলংয়ে আরও ৭৭টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

  • Update Time : Wednesday, June 25, 2025
  • 651 Time View

Manual1 Ad Code

গোযাইনঘাট প্রতিনিধি::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি এলাকায় স্থাপিত পাথর ভাঙ্গার আরও ৭৭টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ দ্বিতীয় দিনের মত বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্সের আভিযানিক টিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিদ্যুৎ বিভাগ, পুলিশ, বিজিবি সমন্বয় গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। বুধবার দুপুর থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। এ সময় অন্তত ৭৭ টি ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে। অভিযানে সহায়তা করেন, গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন, বিদ্যুৎ বিভাগ জৈন্তাপুর আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলামসহ পুলিশ ও বিজিবি’র সদস্যরা।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, ‘অবৈধ স্থাপনা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। কোনো ভাবেই আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না। এর আগে, গত বুধবার প্রথম দিন অভিযান চালিয়ে ৬৭ টি ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ পর্যন্ত দুই দিনের অভিযানে মোট ১৪৪ টি ক্রাশার মিলের বিদুৎ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!