1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
March 23, 2026, 3:56 am
Title :
জাফলং-বিছানাকান্দিতে পর্যটকের ঢল, ভিড়ের সাথে বাড়ছে ভোগান্তিও ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায় হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ প্রাণ গেল ৪ জনের বাড়ি সিলেটে বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি : সিলেটে জামায়াত আমির সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের পক্ষে থেকে ঈদের শুভেচ্ছা ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

মারা গেলেন সিলেট বিভাগের প্রথম ডিআইজি

  • Update Time : Thursday, May 1, 2025
  • 266 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা :: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সাবেক নির্বাচন কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১ মে) ভোর পাঁচটার সময় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন যাবৎ তিনি হৃদরোগে ভুগছিলেন

Manual5 Ad Code

রাজারবাগ পুলিশ লাইনে আজ বিকেল ৩টায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মৃতদেহ গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিয়ে আসা হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্তানে তাকে দাফন করা হবে।অমায়িক, ভদ্র ও সজ্জন মানুষ হিসেবে পরিচিত মোদাব্বির হোসেন চৌধুরী দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

Manual3 Ad Code

হবিগঞ্জের আলোকিত ও কৃতি সন্তান মোদাব্বির হোসেন চৌধুরী ছিলেন সিলেট বিভাগের প্রথম ডিআইজি।

Manual6 Ad Code

২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৭তম আইজিপি হিসাবে দায়িত্ব পালন করেন মোদাব্বির হোসেন চৌধুরী। তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট ছিলেন এবং পাকিস্তান সেনাবাহিনী থেকে লেফটেন্যান্ট হিসাবে অবসর গ্রহণ করেন। পরে জিয়াউর রহমানের শাসনামলে তিনি পুলিশে আত্তীকৃত হন। বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসাবে দায়িত্ব পালন করার পর তাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়। নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!